সর্বশেষ

» সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির পরিচয় সনাক্ত

প্রকাশিত: ১৩. ফেব্রুয়ারি. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: সৌদি আরবের মদিনায় সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছেন। অপরজনের পরিচয় স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে।এ ছাড়া স্থানীয় প্রবাসীদের থেকে জানা অপর নিহত হলেন সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- মিজানুর রহমান, মো. আরাফাত হোসেন মানিক, ইসহাক মিয়া, আব্দুল আজিজ ও রফিক উদ্দিন। তাদের মধ্যে মিজান ও আরাফাত সহোদর।

তাদের মৃত্যুতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) শনিবার (১৩ ফেব্রুয়ারি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

রাষ্ট্রদূত বলেন, মৃতদের ক্ষতিপূরণ আদায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। রাষ্ট্রদূত জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলরকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাংলাদেশিদের কাছ থেকে বিস্তারিত তথ্য জেনে দূতাবাসকে অবহিত করার নির্দেশ দেন।

 

স্থানীয় পুলিশ, প্রশাসন ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে নিহতদের জন্য ক্ষতিপূরণ আদায় ও মৃতদেহ দ্রুত দেশে প্রেরণের নির্দেশ তিনি।

 

গত বুধবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন ৭ শ্রমিক। তাদের মধ্যে ছয়জনই বাংলাদেশি।

 

মদিনা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে হেরাজ মার্কেটের কাছে আল খলিল সড়কের পাশে অবস্থিত একটি সোফা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।

           

সর্বশেষ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930