- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
» কানাইঘাট দীঘিরপার ইউপিতে ২৬০ জনের মাঝে ভাতার বই বিতরণ
প্রকাশিত: ১২. আগস্ট. ২০২০ | বুধবার
কানাইঘাট প্রতিনিধি ঃ
মুজিববর্ষ উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন ভাতা ভোগীদের সংখ্যা সরকার বাড়িয়েছে। এরই অংশ হিসাবে কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউনিয়নে ২০১৯-২০ অর্থ বছরের নতুন বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা ও পঙ্গু প্রতিবন্ধীদের মাঝে আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ভাতার বই বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজ সেবা কার্যালয় ও দীঘিরপার ইউপির যৌথ উদ্যোগে ইউনিয়ন প্রাঙ্গনে ২৬০জন ভাতাভোগীদের মাঝে ভাতার বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির। ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এম মামুন উদ্দিন, অগ্রনী ব্যাংক সড়কের বাজার শাখার ব্যবস্থাপক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন। বক্তব্য রাখেন ইউপি সদস্য মুন্সি আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আল মাহমুদ সাবিল, আনসার ভিডিবির ইউপি দলনেতা বশির উদ্দিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দিন-রাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রতিটি সেক্টরে উন্নয়নের পাশাপাশি সেবার পরিধি বাড়ানো হয়েছে। দেশের সকল বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধীদের ভাতার আওতায় আনার জন্য সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতি মধ্যে কানাইঘাট উপজেলাকে শতভাগ ভাতার আওতায় আনা হয়েছে। এর একটি মাত্র কারন হচ্ছে যাতে করে দেশকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারি। অনুষ্ঠানে শোকের মাস আগষ্টকে স্মরন করে ১৫ আগষ্টের কালো রাত্রিতে শাহাদত বরনকারী বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করা হয়। চেয়ারম্যান আলী হোসেন কাজলের দক্ষতা ও সত্যতার মাধ্যমে দিঘীরপার ইউনিয়নের উন্নয়ন মূলক কর্মকান্ড সহ সরকারের প্রদত্ব সকল সেবা নিষ্ঠার সাথে বাস্তবায়নে এগিয়ে যাওয়ায় তার কর্ম তৎপরতার প্রশংসা করেন বক্তারা।
সর্বশেষ খবর
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর