সর্বশেষ

» আইন পেশায় ২৫ বছর পূর্তিতে এডভোকেট আব্দুর রহমানকে সংবর্ধনা

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার


Manual5 Ad Code

চেম্বার ডেস্ক:: আইন পেশায় ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তি) উপলক্ষে সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমানকে জুনিয়র আইনজীবীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

সোমবার (২৮ ডিসেম্বর) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা জজ কোর্টের সিনিয়র এডভোকেট এখলাছুর রহমানের সভাপতিত্বে ও এডভোকেট সলমান উদ্দিন ও এডভোকেট জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান।

Manual7 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিলেট জর্জ কোর্টের সাবেক এপিপি সিনিয়র এডভোকেট ফখরুল ইসলাম, সিলেট জর্জ কোর্টের এপিপি সিনিয়র এডভোকেট মামুন রশিদ, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শংকর লাল দাশ, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, এডভোকেট আতিকুর রহমান সাবু, এডভোকেট এমদাদুল হক, এডভোকেট আব্দুল মজিদ খান মানিক, এডভোকেট আব্দুল হাফিজ, এডভোকেট মসরুর চৌধুরী শওকত, এডভোকেট ছাদিকুন নুর চৌধুরী, এডভোকেট সাইদুর রহমান, এডভোকেট ফয়জুল হক রানা, এডভোকেট মো. তানভীর তাহা, এডভোকেট নুরুল আহমদ, এডভোকেট মিনারা বেগম, এডভোকেট সালেহা বেগম, এডভোকেট নুরুল আমিন, আইনজীবী সহকারী ফয়সল আহমদ, শামছুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual8 Ad Code