- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা বিকল
- কানাইঘাটে পুলিশের অভিযানে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- কানাইঘাটে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য আব্দুল মৌলা গ্রেফতার
- কানাইঘাটে মিয়াগুল দূরন্ত সমাজ কল্যাণ সংস্থার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
» ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে এইচএসসির ফল
প্রকাশিত: ২৬. ডিসেম্বর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্ক:: আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, ‘শিক্ষামন্ত্রী বলেছেন— ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে ফলাফল দেওয়া হবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা শিক্ষামন্ত্রীর দেওয়া সময় ঠিক রাখার চেষ্টা করছি। জাতীয় পরামর্শক কমিটি সে লক্ষ্যে কাজ করছে। ডিসেম্বরের শেষ দিনে হলেও ফল প্রকাশ করার চেষ্টা চলছে।’
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছিলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। জেএসসি-জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফল তৈরি করা হবে।’
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী, এবতেদায়ি শিক্ষা সমাপনী, জেএসসি ও জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি পরীক্ষা বাতিল করে দুই মন্ত্রণালয়। এরপর ঘোষণা দেওয়া হয়, জেএসসি ও জেডিসি এবং এসএসসি এ দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তিকে এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল তৈরি করা হবে। থাকবে নম্বরপত্র যাতে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের কোনও ক্ষতি না হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে এইচএসসি-সমমান পরীক্ষা বাতিল করা হয়। শিক্ষার্থীদের ফলাফল তৈরির সুপারিশের জন্য একটি জাতীয় পরামর্শক কমিটি গঠন করে মন্ত্রণালয়। কমিটির সুপারিশের ভিত্তিতে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক নম্বর নির্ধারণ করা হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

