সর্বশেষ

» বন্ধ হচ্ছে করোনা-সংক্রান্ত প্রতিদিনের ব্রিফিং

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২০ | সোমবার

চেম্বার ডেস্ক:: দেশে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থের সংখ্যা এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের অনলাইন ব্রিফিং বন্ধ হতে যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার শেষ অনলাইন ব্রিফিং প্রচারিত হবে। এরপর থেকে আর এ ব্রিফিং করা হবে না। তবে করোনা-সংক্রান্ত নানা তথ্য নিয়মিত গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আগামী বুধবার থেকে দুপুর আড়াইটার নিয়মিত এই বুলেটিন আর হবে না।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এই সময়ে নিয়মিত বুলেটিন প্রচার করে থাকেন। তিনি আজ রাতে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এ বিষয়ে শুনেছি। তবে এখনো অফিসিয়ালি নির্দেশনা আমাদের কাছে আসেনি।’

গত ৮ ফেব্রুয়ারি করোনাভাইরাস নিয়ে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিং করতেন। এরপরে তাঁর পরিবর্তে মূলত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা (প্রশাসন) নিয়মিত ব্রিফিং শুরু করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031