- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
» পিছু হটতে নারাজ চীন, ‘যুদ্ধ প্রস্তুতির’ নির্দেশ ভারতের
প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক:: লাদাখের প্যাংগং লেকের সীমান্ত নিয়ে সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় মিটিংয়েও কোনো সমাধানে আসতে পারেনি চীন ও ভারত।
নিজেদের অবস্থান থেকে একবিন্দুও পিছু হটতে রাজি নয় চীনের সেনাবাহিনী। ভূখণ্ড ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে ভারতও।
এই পরিস্থিতিতে শনিবার ভারতীয় সেনা কমান্ডারদের ‘যুদ্ধ প্রস্তুতি’র নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। খবর এএনআইয়ের।
ভারতের দাবি, দেপসাঙের ওপারে ১৫ হাজার সেনা, ট্যাংক, কামান মোতায়েন করেছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মির এই আচরণে ক্ষুব্ধ ভারত। সে কারণেই এবার ভারতীয় সেনা কমান্ডারদের ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে পূর্ব লাদাখে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন করেছে দিল্লি। ভারতের এমন শক্ত পদক্ষেপেও কাবু হচ্ছে না চীন। উল্টো সিকিম, হিমাচল, উত্তরাখণ্ড, অরুণাচলেও সেনা অবস্থান জোরদার করছে চীন।
প্রায় তিন মাস ধরে ভারত-চীনের মধ্যে উত্তেজনা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন। বার বার তাদের সঙ্গে আলোচনা করেও এ বিষয়ে এখনও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।
গালওয়ান, হটস্প্রিং, ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে সেনা সরালেও ভারতীয় ভূখণ্ডের প্যাংগং, দেপসাঙে এখনও ঘাঁটি গেড়ে বসে আছে চীনা সেনারা। সে কারণেই ভারতীয় সেনাদেরকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে গত কয়েকদিনে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে লাদাখ থেকে আসাম পর্যন্ত প্রতিটি এলাকায় গেছেন। সেখানে কর্তব্যরত সেনা কমান্ডারদের সঙ্গে তিনি বৈঠক করেছেন।
চীনের সঙ্গে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
সর্বশেষ খবর
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

