- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
» মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২০ | শনিবার
চেম্বার ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার কসবার প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী এ দেশের প্রখ্যাত বুজুর্গান আলেমে দ্বীন সৈয়দ আজগর আহাম্মদের দৌহিত্র। তার পিতা মরহুম পীর গোলাম হাক্কানীর স্থলাভিষিক্ত হয়ে দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন।
মন্ত্রী শোকবার্তায় বলেন, মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর সঙ্গে আমার ব্যক্তিগত সুসম্পর্ক বিদ্যমান ছিল। তার মৃত্যুতে কসবাবাসী একজন ভালো মানুষকে হারাল। যে ক্ষতি পূরণ হবার নয়। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, মাওলানা গোলাম সারোয়ার সাঈদী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
এদিকে জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী।
মন্ত্রী শনিবার পৃথক শোকাবার্তায় বলেন, মরহুম ফজলুল হক মন্টুকে তিনি দীর্ঘদিন যাবত চেনেন ও জানেন। তিনি আজীবন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে গেছেন এবং মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এজন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
সর্বশেষ খবর
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

