সর্বশেষ

» বিশ্বনাথে বাজারে গ্যাসের দোকানে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১৪. জুন. ২০১৯ | শুক্রবার

বিশ্বনাথ প্রতিনিধি:সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন বিশ্বনাথ বাজারে এলপিজি গ্যাসের খুচরা বিক্রয় দোকানে অগ্নিকাণ্ড এর ঘটনা ঘটে।

গতকাল বৃহস্পতিবার(১৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১১ টা থেকে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এলাকার মানুষের সতর্ক অবস্থান ও কার্যক্রমে আগুন নিয়ন্ত্রণে আসে।

জুম্মান এন্টারপ্রাইজ নামক উক্ত এলপিজি বিক্রয় প্রতিষ্ঠানটির মালিক বিশ্বনাথ থানার
জাহারগাও নিবাসী দিলবর আলী। তাহার সূত্রে জানা যায়, তাদের সাথে দীর্ঘদিন থেকে তাদের আত্মীয় স্বজনের বিরোধ আছে। ঐদিন ঐ ঘটনার আগে অজ্ঞাতনামা কিছু লোক তাকে তার দোকানে হুমকি ধামকি দিয়ে চলে যায়। এরপরই এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার আগে কিছু লোককে দোকানের পিছনে জড়ো হতে দেখেছেন। আগুনের সূত্রপাত বিষয়ে তদন্ত চলতেছে বলে এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930