সর্বশেষ

» রাজধানীতে চেক জালিয়াতির মামলায় যুবকের কারাদন্ড

প্রকাশিত: ২৪. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার

আদালত প্রতিবেদক,ঢাকা: বিএনপি নেতার দায়ের করা চেক জালিয়াতি ও অর্থ আত্বসাৎের মামলায় এক যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। কারাদন্ডপ্রাপ্ত যুবকের নাম আমজাদ হোসেন রুবেল। সে কুমিল্লা সদর উপজেলার মো: শাহাজান পাটোয়ারীর ছেলে। তার পরিবার দীর্ঘ দিন রাজধানী ঢাকার দক্ষিণখান থানায় বসবাস করেছে।

জানা যায়,রাজধানী ঢাকার দক্ষিণখান থানা বিএনপির নব নির্বাচিত যুগ্ন সম্পাদক আলমগীর কবির ২০১৯ সালে রুবেলের বিরুদ্ধে ‘চেক জালিয়াতি ও প্রায় ৬০ লক্ষ টাকা আত্বসাৎের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আমজাদ হোসেন রুবেল পলাতক। দীর্ঘ প্রক্রিয়ার পর গতকাল (২৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) চেক ডিজঅনারের এই মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে আমজাদ হোসেন রুবেলকে ১ বছরের কারাদন্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ রায়ের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী,বিএনপি নেতা আলমগীর কবির। তিনি বলেন,’রুবেল নামক যুবক শেয়ার বাজারে ব্যবসার কথা বলে আমার প্রায় ৬০ লাখ টাকা আত্বসাৎ করেছে। পাওনা টাকা দাবী করলে সে ৬০ লক্ষ টাকার ভূয়া চেক দিয়ে আমার সাথে প্রতারণা করেছে। তাই আমি ‘চেক জালিয়াতি ও অর্থ আত্বসাৎের অভিযোগে মামলা দায়ের করি। মামলার বিষয়টি বুঝতে পেরেই সে পালিয়ে যায়। আমি আদালত থেকে এখন ন্যায়বিচার পেয়েছি। কিন্তু,পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। আশাকরি,তাকে খোঁজে বের করে সাজা কার্যকর করতে এখন পুলিশ অধিক তৎপর হবে।’

এ ঘটনায় বাদীর মত অনুরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দক্ষিণখান থানা বিএনপির সভাপতি হেলাল তালুকদার। তিনি বলেন,’আমার দলের নেতা আলমগীর কবির আওয়ামীলীগ সরকারের সময়ে সঠিক বিচার পাননি। এখন আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের জোর দাবী হচ্ছে,সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে দ্রুত রায় কার্যকর করুন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930