- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» সাভারে সাবেক প্রতিমন্ত্রী ডা.এনামসহ ৩২১ জনের নামে হত্যা মামলা
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৪ | সোমবার
ঢাকা (সাভার) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারে সাজ্জাদ হোসেন (২৯) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের ৩২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাভার মডেল থানায় এই হত্যা মামলা দায়ের হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নিহতের বাবা মো. আলমগীর বাদী হয়ে মামলাটি করেছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাজ্জাদ হোসেন রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভাধীন পশ্চিম পাটোয়ারি পাড়ায়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সাভারের দক্ষিণ আউকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ছাড়াও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল গনি (৭০), সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব (৫৪), সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম মানিক মোল্লা (৬৩), পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরে আলম সিদ্দিকী (৪৯), পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আলী (৪২), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান সম্রাট (৫৪), ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ চৌধুরী (৫৫), ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা (৪২), ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর (৫২), সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর বহমান আতিক (৩৬) কে অন্যতম আসামী করা হয়েছে।
মামলার এজাহারের অন্তর্ভুক্ত অন্যান্য আসামীরা হলেন আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম (৫৫),ফখরুল আলম সমর (৫২), মো.সুজন মিয়া (৪৫), এরশাদুর রহমান এরশাদ (৫৮), আতাবুর ওরফে শিপন (৩৬), সুজন মিয়া (৩০), মিনহাজ উদ্দিন মিনা (৫২), মহসিন বাবু (৪২), রিপন (৩৫), ইলিয়াস মিয়া (৩৮), মো. শামীম, মো.আব্দুল হাকিম (৪৫), মো. জামান (৩৫), মো. জসিম উদি্দন (৬০), আমির আলী (৪০), নান্নু মিয়া (৪২), রায়হান (৪৩), শামীম (৩২), আ. সামাদ (৪৪), মো. রিদুয়ান মোল্লা (৩২), জাহাঙ্গীর (৪০), ইসমাইল (৪৫), টিপু (৩৫), খাটা মনির (৪০), মো. মনির হোসেন (৫৫), মো. আলমগীর হোসেন ভূইয়া (৬৫), মো. ইসহাক বেপারী (৫৫), জুয়েল (২৫), টিপু (২৮), ফয়সাল (৩৫), আ.আওয়াল মামুন (৩২), মজিবর রহমান (৬০), বাবুল মিয়া (৫৮), মোহন মিয়া (৩০), সাদ্দাম হোসেন (৩০), মাহফুজুর রহমান (৩০), তনু (৩০), শুক চাঁন মোল্লা (৫৫), আজম খান (৩০), আমজাদ হোসেন রুবেল (৩৭), আনোয়ার হোসেন (৫৫), আতাউর রহমান আতা (৫০), শাহাদাৎ হোসেন (৫০), মো. শাহিদুর রহমান ওরফে সাইদুল (৫০), জিসান (৩২), কামরুল হাসান শাহিন (৪৮), মেহেদী হাসান তুষার (৪৫), দেলোয়ার হোসেন দিলু (৫৮), মো. শিপলু (৫০), মনছুর হোসেন খান গেদু (৬২), আহমেদ রুবেল (৩৬) সহ ৩২১ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সাভার বাসস্ট্যান্ডে যান সাজ্জাদ। পরে সেদিন বিকাল ৪টার দিকে তার বাবা আলমগীর সাজ্জাদ গুলিবিদ্ধ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বলে জানতে পারেন।
পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন,ওইদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাজ্জাদকে লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুরে তার মৃত্যু হয়।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

