- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ ৪ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: ২৩. ডিসেম্বর. ২০২৪ | সোমবার
আদালত প্রতিবেদক: বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি,মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান সহ ৪ জনের বিরুদ্ধে সিলেট জেলা আদালতে দুইটি মামলা দায়ের করা হয়েছে। ধর্ম অবমাননা এবং মানহানীর অভিযোগে এ দু’টি মামলা হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছে। নিজ পরিবারের সম্মানহানি করা হয়েছে উল্লেখ করে মানহানির মামলাটি করেছেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম। এবং ধর্ম অবমাননার অভিযোগে অপর মামলাটির বাদী উপজেলা শিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ।
আদালত সূত্রে জানা যায়,গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে বিয়ানীবাজার সরকারী কলেজের একটি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ‘মৌলবাদ’ নামে স্বারক প্রকাশ করা হয়েছিল। বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের কলেজ শাখার পরিচালক তারেক হোসাইনের সম্পাদনায় প্রকাশিত ম্যাগাজিনে বিভিন্ন ইতিহাসবিদ,রাজনীতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের লেখা স্থান পায়। এসব লেখনীতে সুপরিকল্পিতভাবে ইসলাম ধর্মকে অবমাননা করার অভিযোগ তুলেছে জামায়াত-শিবির।
এই অভিযোগে আজ উপজেলা শিবিরের সভাপতি আহবাব হোসেন মুরাদ স্বারকটির সম্পাদক তারেক হোসাইন সহ ৪ জনকে আসামী করে আদালতে মামলার আবেদন করেছেন।
একই স্বারকে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খানের ইতিহাস সম্পর্কিত একটি লেখা ব্যাপক বিতর্কের জন্ম দেয়। এ লেখনীতে তিনি উপজেলা জায়ামাতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের বাবাবে রাজাকার হিসেবে অভিহিত করেছেন। এই নিবন্ধে নিজ পরিবারের সম্মান ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেছেন মাওলানা ফয়জুল ইসলাম। এ লেখনীর কারণে তিনি আজ ফৌজদারি আদালতে মানহানি মামলার আবেদন করেছেন।
দু’টি মামলায় বাদী পক্ষের আইনজীবি হিসেবে আদালতে লড়ছেন এডভোকেট আজিম উদ্দিন। মামলার আবেদনের পর তিনি সাংবাদিকদের জানিয়েছেন,মামলা দু’টিতে মোট ৪ জনকে আসামী করা হয়েছে। তারা হলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান,’মৌলবাদ’ নামক স্বারকের সম্পাদক তারেক হোসাইন,নির্বাহী সম্পাদক রতন সরকার ও বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদূদ।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

