- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» মুন্সিগঞ্জে মুক্তি পেলেন মাওলানা সিরাজী সহ ৪ জামায়াত নেতা
প্রকাশিত: ১৩. আগস্ট. ২০২৪ | মঙ্গলবার
মুন্সিগঞ্জ সংবাদদাতা: গণ-অভুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের ১০ দিনের মধ্যেই কারাগার থেকে মুক্তি পেলেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ সিরাজী সহ ৪ জামায়াত-শিবির নেতা৷ গতকাল বিকেলে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে তারা মুক্তি লাভ করেন। এর আগে গতকাল দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এই ৪ জামায়াত নেতার জামিন মঞ্জুর করেন।
মুক্তিপ্রাপ্ত অন্য নেতারা হলেন জামায়াত নেতা মুজিবুর রহমান,জাকির হোসেন ও শিবির নেতা আল আমীন।
জানা যায়,গত ২২ মে আওয়ামীলীগ সমর্থক একজন হিন্দু ব্যবসায়ীর রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের অভিযোগে নুর মোহাম্মদ সিরাজী সহ ৪ জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। সিরাজদিখান শহরের ‘পাতক্ষীর’ নামক রেস্টুরেন্টের মালিক সমীর ঘোষ এ মামলাটি করেছিলেন।
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেছিলেন,২০ মে সন্ধ্যায় বিএনপি নেতা হায়দার আলী এবং জামায়াত নেতা নুর মোহাম্মাদ সিরাজী মিথ্যা গুজব ছড়িয়ে ২৫/৩০ জন উগ্রপন্থীকে নিয়ে ‘পাতক্ষীর’ নামক রেস্টুরেন্টে হামলা চালিয়েছেন৷ এ ঘটনায় ২১ মে সমীর ঘোষ বাদী হয়ে হায়দার আলী ও নুর মোহাম্মদ সিরাজী সহ ২৫/৩০ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।
এ মামলার পরদিন (২২ মে) পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুর মোহাম্মদ সিরাজী সহ ৪ জনকে গ্রেফতার করে। এরপর থেকে তারা কারাগারে বন্দী ছিলেন।
গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মুক্তির ধারাবাহিকতায় গতকাল সিরাজী সহ আটক ৪ জনও মুক্তি লাভ করেন।
কারামুক্ত হওয়ার পর এসব জামায়াত নেতাকে বরণ করে সিরাজদিখান শহরে মিছিল করতে দেখা গেছে স্থানীয় জামায়াতে ইসলামীকে।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত
- জামিন না মঞ্জুর, কারাগারে রাজগঞ্জ ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর
- কানাইঘাটের আলোচিত ইফজাল হত্যা মামলার রায়, ১০ জনের আমৃত্যু কারাদণ্ড
- কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংঘঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২
- আন্তর্জাতিক আদালতে ড. ইউনূসসহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ

