- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» মৌলভীবাজারে জামায়াত নেতার বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ
প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৫ | শনিবার
বিশেষ প্রতিবেদক: ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে দেশের অন্যান্য স্থানের ন্যায় মৌলভীবাজার জেলায়ও ব্যাপক প্রভাব বৃদ্ধি পেয়েছে জামায়াতে ইসলামীর। দলটির নেতাকর্মীদের প্রভাব এবং বেপরোয়া রাজনৈতিক কার্যক্রমে অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে কিছুটা আতংক বিরাজ করছে। বিশেষ করে ছোট ছোট বিভিন্ন ইসলামী দল ও মতের লোকদের দ্বারা পরিচালিত স্কুল-মাদরাসার জায়গা দখলের অভিযোগ উঠেছে দলটির কিছু নেতার বিরুদ্ধে।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়,জামায়াতের বর্তমান আমীর ডা:শফিকুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। এ কারণে আওয়ামীলীগ
সরকারের পতনের পর থেকেই এ অঞ্চলের জামায়াত-শিবির নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে রয়েছেন।কয়েকজন নেতা পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র প্রভাব বিস্তার করছেন।
এই প্রভাবকে কাজে লাগিয়ে ভিন্ন দল ও মতের লোকদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান দখল এবং মামলা বাণিজ্যের চেষ্ঠা করছেন স্থানীয় জামায়াত নেতা মো:আসাদ।
তিনি ‘মিরপুর হুসাইনিয়া একাডেমি’ নামে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে বেপরোয়া হয়ে উঠেছেন এ জামায়াত নেতা। তার বিরুদ্ধে ইতিমধ্যে মৌলভীবাজার সদর উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমি দখলের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়,তার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দীর্ঘদিন থেকে বন্ধ ছিল ‘দারুল ফালাহ একাডেমি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। ২০২০ সালের ডিসেম্বরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে সে প্রতিষ্ঠানের পরিচালক ইব্রাহীম আল হুসাইনী নিহত হয়েছিলেন। সে ঘটনার পর থেকে নিহত ইব্রাহিমের ভাই খলিলুর রহমান ও হাফিজুর রহমান পলাতক। এবং শিক্ষা ভবনটি ছিল পরিত্যক্ত অবস্থায়।
২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর নানা উপায়ে এই ভবনের জায়গাটি দখলে নেওয়ার পায়তারা শুরু করেন মো:আসাদ। নানা প্রক্রিয়া অনুসরণ করে এপ্রিলের ১ম সপ্তাহ থেকে এই জায়গায় নিজের নামে সাইনবোর্ড টানিয়েছেন তিনি। এবং একটি আধুনিক মাদরাসা প্রতিষ্ঠার জন্য স্থানটি বরাদ্দ বলে সাইনবোর্ডে লিখে রেখেছেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ,হামলা মামলার ভয় দেখিয়ে এভাবে অনেক মানুষের জায়গা দখল করছেন এই জামায়াত নেতা। অনেক হিন্দু পরিবারের সদস্যরাও এ জামায়াত নেতার দ্বারা হয়রানীর শিকার হচ্ছেন। মামলার ভয়ে নাম প্রকাশ করে কেউ প্রভাবশালী এ জামায়াত নেতার বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না।
অভিযোগের বিষয়ে জানতে ফোন করা হলে জামায়াত নেতা মো:আসাদ বলেন,এগুলো অপপ্রচার। আওয়ামীলীগ সরকারের সময় যারা সুবিধাভোগী ছিল-তারা এসব প্রচার চালাচ্ছে। আমি কারো ভূমি দখল করছি না। অনেকে আমার দলের লোকদের জমি দখল করেছিল,আমি সেগুলো উদ্ধার করছি।’
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর