সর্বশেষ

» অন্তর্বর্তী সরকারকে সিলেটের উন্নয়নে বিশেষ দৃষ্টি রাখতে হবে : মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত: ২৬. মে. ২০২৫ | সোমবার

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- আমরা সন্ত্রাস, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চাই। প্রবাসী অধ্যুষিত অর্থনৈতিক সম্ভাবনাময় অঞ্চল হলেও বিভিন্ন দিক থেকে সিলেটের পিছিয়ে থাকা দুঃখজনক। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে সিলেটের প্রতিনিধি না থাকা আমাদের জন্য হতাশার। বিষয়টি সরকারের বিবেচনায় নিতে হবে। সিলেটের উন্নয়নে বিশেষ দৃষ্টি দিতে হবে। সম্মিলিতভাবে আমরা আধুনিক সিলেট গড়তে চাই।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র করেছে। হামলা-মামলা, জুলুম-নিপীড়ন চালিয়েছে। কিন্তু জামায়াত স্বমহিমায় দেশের রাজনীতিতে সক্রিয় থাকলেও ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি করলে ইতিহাস কাউকে ক্ষমা করবেনা। এই দেশটা আমাদের, আমরাই দেশকে সাজাবো। এজন্য জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। সকল কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে প্রাধান্য দিতে হবে।

তিনি রোববার (২৫ মে) রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে সহযোগি সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর মুহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় মেন্দিবাগস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চল টীমের সদস্য ও সিলেট-১ আসন নির্বাচন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন। দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহপরান পশ্চিম থানা থানা নায়েবে আমীর আব্দুর রব, সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী, জাবেদ আহমদ, আহমদ আল মাসউদ ওআক্কাস আলী প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031