- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- রাজা গিরিশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মিফতাহ্ সিদ্দিকী
- বুরহান উদ্দিন বাজার সিএনজি স্ট্যান্ডের নির্বাচনে বিজয়ী-দের শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভিনন্দন
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- পূজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলাব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে প্রসারিত ও গতিশীল করা হবে: মিজান চৌধুরী
» গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের কার্যকরী পরিষদ গঠন
প্রকাশিত: ০৬. মে. ২০২৫ | মঙ্গলবার
প্রবাস চেম্বার ডেস্ক : গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের সাধারণ সভা গত ৪ মে রোববার ওয়ারেন সিটির অভিজাত আলিফ রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ। সভাটি ২ টি ধাপে অনুষ্টিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক মোঃ আশরাফুল আমিন।
প্রথম অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সর্বজনাব গোলাম কিবরিয়া হেলাল, জালাল উদ্দিন, আব্দুস সালাম, অধ্যাপক আমিনুল হক, মোনাফ আহমেদ বাবুল ও পৃষ্টপোষকদের মধ্যে বক্তব্য রাখেন আক্তার হোসেন মাসুক,রোসেন্দ্র কুমার দাস, গোলাম আজম মাসুক, আব্দুল মালিক ও আব্দুল হক। নেতৃবৃন্দ বক্তব্যে সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন বিদেশের মাটিতে অনেক ব্যাস্ততার মধ্যে ও এক ঝাক তরুণদের নিয়ে গঠিত গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং কমিউনিটিতে এই সংগঠন অবদান রাখার পাশাপাশি গোয়াইনঘাটের জন্য ও কাজ করে যাচ্ছে।
আরো বক্তব্য রাখেন মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ কামাল আবেদীন, জয়নাল উদ্দিন, মফিজুর রহমান, মোঃ হেলাল আবেদীন, আব্দুল খালিক, ইফতেখার হেলাল, দিলওয়ার হোসেন,কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, বেলাল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, ওলিউর রহমান, রানু মিয়া, আবুল হাসনাত রতন, মোহাম্মদ মুসা, হারুনুর রশিদ, কামরুল হাসান, রাশেদুজ্জামান রাসেল, শরীফ আহমেদ, মাসুম আহমেদ, রায়হান আহমেদ,সালমান আহমেদ শিপলু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে মধ্যাহ্নভূজের পর দ্বিতীয় অধিবেশনে মিশিগানে বসবাসরত সকল গোয়াইনঘাটবাসীর উপস্থিতিতে এক প্রাণবন্থ পরিবেশে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে মোঃ নজরুল ইসলাম বদরুল কে সভাপতি ও তরিক উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ সালের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয় এবং ৫ সদস্য বিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট পৃষ্টপোষক পরিষদ গঠন করা হয়। নবগটিত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুল ও সাধারণ সম্পাদক তরিক উদ্দিন স্বাগত বক্তব্যে গোয়াইনঘাটবাসীর প্রাণের সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ভবিষ্যত কার্যক্রমকে বেগবান করার জন্য সকল প্রবাসী গোয়াইনঘাটবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহসাধারণ ও সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী তাদের বিদায়ী বক্তব্যে দীর্ঘ দায়িত্বকালীন সময়ে সবার সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

