সর্বশেষ

» আগামীকাল ১০ ডিসেম্বর সিলেট বিভাগীয় ট্রেড ইউনিয়ন কনভেনশন সফল করুন: স্কপ

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: শ্রমজগতের রুপান্তর-রূপরেখা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও স্কপের ৯ দফা বাস্তবায়নে করণীয় নির্ধারণে আগামীকাল ১০ডিসেম্বর বুধবার  সকাল ১০টায় চৌহাট্টাস্হ শহীদ সূলেমান হলে সিলেট বিভাগীয় ট্রেড ইউনিয়ন কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন আব্দুল কাদের হাওলাদার, যুগ্ম সমন্বয়ক, স্কপ ও সভাপতি, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট; মেজবাহ উদ্দিন আহমেদ, সভাপতি, জাতীয় শ্রমিক জোটহ;আনোয়ার হোসেন, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল;সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রম বিশেষজ্ঞ ও প্রধান, শ্রম সংস্কার কমিশন) সাইফুজ্জামান বাদশা, সভাপতি, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ ;কোহিনুর মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল;
আহসান হাবিব বুলবুল, যুগ্ম সমন্বয়ক, স্কপ ও সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট;এ.এ.এম ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন; মঞ্জুরুল ইসলাম মঞ্জু, প্রচার ও প্রকাশনা সম্পাদষক, জাতীয়তাবাদী শ্রমিক দল । এছাড়াও বক্তব্য রাখবেন স্কপ বিভাগীয় ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ ‌।

অদ্য ৯ডিসেম্বর গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে,সিলেট জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ -স্কপ এর আহ্বায়ক, জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা আহ্বায়ক মোঃ সোরমান আলীর  ও স্কপ জেলা সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি আবু জাফর এক যুক্ত বিবৃতিতে আগামীকাল ১০ডিসেম্বর বুধবার স্কপ সিলেট বিভাগীয় কনভেনশন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031