- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
- কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১
» সাংবাদিকরা যেসব সংবাদ তোলে ধরেন তাই মানুষ সত্য মনে করেন : সাইফুদ্দিন খালেদ
প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: বৃটেনের টাওয়ার হ্যামলেটস এর স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের অভিভাবক। সাংবাদিকরা সমাজের যে সংবাদগুলো তোলে ধরেন তাই মানুষ সত্য মনে করেন। তাই আমি চাই সাংবাদিকতায় আরো মান বাড়িয়ে আন্তর্জাতিক মানের সাথে যাতে তাল মিলিয়ে চলা যায়। যাতে সত্য সংবাদের মাধ্যমে আমাদের দেশ বহির্বিশ্বে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাব পরিদর্শন শেষে ক্লাব সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে বিদেশে ডিগ্রি নিয়ে আমি একটি দায়িত্ব পেয়েছি, তবুও আমি মনে করি এদেশের মানুষের ট্যাক্সের টাকায় আমি পড়াশোনা করেছি, এটিই আমার জীবনে নিয়ামক হিসেবে কাজ করেছে। আমি মনে করি আমরা যারা বিদেশে আছি আমরা প্রথমেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কাজ করি, যাতে বাংলাদেশকে ভুলভাবে বহির্বিশ্বে তুলে না ধরা হয়, বাংলাদেশকে যেনো সেনশনের তালিকায় না পরতে হয়। তবে বর্তমানে বাংলাদেশকে যারা এই পর্যন্ত আন্দোলন করে নিয়ে এসেছেন তাদের ভূমিকা বেশি আমাদের চেয়ে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল। সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক সালাহউদ্দিন আহমদ, বড়লেখা মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ মো. আশুক উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিদ দিদার, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, সদস্য মোঃ আব্দুল হাছিব, ক্লাবের সাধারণ সদস্য এম. এ ওয়াহিদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুল কাদির জীবন, মোঃ ফারুক মিয়া ফারুক, আহমেদ পাবেল, প্রবাসী তোফায়েল আহমদ সুমন প্রমুখ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

