সর্বশেষ

» সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরি মৌলভীবাজার থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৪ | সোমবার

চেম্বার ডেস্ক: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেত্রী ড. জান্নাত আরা হেনরি মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারকেও গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে জানান, মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় জনৈক মোঃ দেলোয়ার হোসেন বাচ্চুর বসতবাড়িতে আত্মগোপনে ছিলেন তারা। তাদের মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031