- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» এমসি ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে সিলেটে উলামা মাশায়েখ পরিষদ বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ০২. অক্টোবর. ২০২০ | শুক্রবার
‘এমসি ছাত্রাবাসে গণধর্ষণকারীদের
দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করুন’
ডেস্ক রিপোর্ট: বৃহত্তর সিলেটের ১২৮ বছরের সোনালী ইতিহাস ও ঐতিহ্যের ধারক এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রাবাসে সরকার দলীয় ছাত্রদের ধারা গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্থির দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামা মাশায়েখ পরিষদ সিলেট। শুক্রবার বাদ জুমআ নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিলে উলামা মাশায়েখ পরিষদ সিলেটের নেতৃবৃন্দ ছাড়াও নগরীর বিভিন্ন মসজিদ থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহন করেন।
বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা ড. এ.এইচ.এম সোলায়মানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আলেমে দ্বীন মুফতি মাওলানা আলী হায়দার, মাওলানা আলা উদ্দীন, মাওলানা মুশাহিদ আহমদ, মাওলানা ওলিউর রহমান সিরাজী, মুহাদ্দিস মাওলানা হাবীবুল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী, মাওলানা মখছুছুল করীম চৌধুরী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা শওকত আলী, মাওলানা মাসুদ আহমদ অনন্তপুরী, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা হোসাইন আহমদ ও মাওলানা কামাল উদ্দিন প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, দেশের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) সহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভুমি সিলেটের মাটিতে এমসি কলেজের মতো শতবর্ষের পুরনো ঐতিহ্যবাহী ছাত্রাবাসে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে পালাক্রমে গণধর্ষণ আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। সারা দেশের মধ্যে সিলেটের রয়েছে গৌরবোজ্জল ইতিহাস ও ঐতিহ্য। সরকার দলের কতিপয় ধর্ষক পূণ্যভুমি সিলেটের ইতিহাস ঐতিহ্যকে কলুষিত করেছে। এমন ন্যাক্কারজনক ঘটনায় গোটা সিলেটবাসী বিস্মিত ও লজ্জিত। ঘটনার সাথে জড়িত সকল আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে এসব ঘটনার মদদদাতাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন বর্বর জঘন্য ঘটনা ঘটানোর সাহস না পায়।
প্রেস বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- সিলেট সরকারী আলীয়া মাঠে ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায়
- তরুণ প্রজন্মকে গড়তে ধর্মীয় শিক্ষা অপরিহার্য : মাওলানা দিলাওয়ার
- উছমানপুর ইয়ুথ ইউনিটির উদ্যোগে ৪০ দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় প্রতিযোগিতা
- তুরস্কে নবম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
- আলিয়া মাঠে ৯, ১০ ও ১১ জানুয়ারীর তাফসীর মাহফিল সফল করার আহ্বান

