- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও স্মারকের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
- চাকসু মামুন এর সমর্থনে ইউকে বসবাসরত জকিগঞ্জ-কানাইঘাটবাসীর আলোচনা সভা
- কানাইঘাটে মাটিবাহী ট্রাক্টর গাড়ির চাপায় পৃষ্ট হয়ে শিক্ষার্থী হাফিজুর রহমানের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে ৮’শ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ফাহিম গ্রেফতার
» আমরা দুঃখিত, ভারতে ইলিশ পাঠাতে পারব না, আমাদের জনগণ খাবে : মৎস্য উপদেষ্টা
প্রকাশিত: ১৩. সেপ্টেম্বর. ২০২৪ | শুক্রবার
চেম্বার ডেস্ক: আমরা দুঃখিত কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারব না’। অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত সাক্ষাৎকারে ফরিদা আখতার বলেন, ‘ইলিশ দামি মাছ। এ মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখানে নাগালের বাইরে দাম থাকে। সাধারণ মানুষ তা খেতে পায় না। আমরাও দুর্গাপূজা উদ্যাপন করি, আমাদের জনগণই তা উপভোগ (খেতে) করতে পারে।’
দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য তাই মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ। সম্প্রতি শেখ হাসিনার সরকার পতনের পর এ ধারাবাহিকতায় ছেদ পড়ে।
সম্প্রতি ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয়, সেটিরও কোনো জবাব পায়নি কলকাতা। এ অবস্থায় আসন্ন দুর্গাপূজায় বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা।
বাংলাদেশে ইলিশের ব্যাপক চাহিদা এবং রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে শুভেচ্ছার নামে ভারতে কমপক্ষে চার হাজার টন ইলিশ পাঠাত। এর সমালোচনা করে ফরিদা আক্তার বলেন, ‘এর দরকার ছিল না। তার (শেখ হাসিনা) এটা করা উচিত হয়নি। শুধু ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বার্থে তিনি বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে আপস করেছেন।’
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এ মুহূর্তে ভারত নতুন কোনো ইস্যু তৈরি করতে চায় না। কিন্তু মনে হচ্ছে, ইলিশ শুধু মাছ নয়। এর সঙ্গে অন্যান্য বিষয় জড়িত। আলাপকালে তিস্তার পানিবণ্টন ইস্যু উঠে আসে। এ প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি, ভারত সরকারকে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে, ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তবে তিস্তা সমস্যার সমাধান করা উচিত।’
বাংলাদেশে বিশ্বের ৭০ শতাংশ ইলিশের মজুত রয়েছে। এর মধ্যে পদ্মা নদীতে পাওয়া ইলিশ সবচেয়ে সুস্বাদু বিবেচিত। ভারতের নদী ও সমুদ্র জলসীমায় অল্প পরিমাণে ইলিশ ধরা পড়ে। তা দিয়ে তাদের বিশাল চাহিদা পূরণ অসম্ভব। তাই ভারতবাসী বিশেষ করে কলকাতার বাসিন্দারা পদ্মার ইলিশের জন্য মুখিয়ে থাকেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে সিসিটিভির আওতায় প্রত্যেক কেন্দ্র! নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যাবস্থা
- কানাইঘাটে বসত বাড়ির জয়াগা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হাতে কলেজ শিক্ষার্থী নিহত
- কানাইঘাটের ৮১টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হচ্ছে
- রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
- সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিলেটে সেনাবাহিনী প্রধানের মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, নিহত ৩
- সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে: তারেক রহমান
- সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ

