- কানাইঘাটে ইউএনও মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান
- কানাইঘাটে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান ও মাদক নিয়ে ব্যাপক আলোচনা
- কানাইঘাট ভ্যানগাড়ির ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু! চালক গ্রেফতার
- কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন
- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
- সাংবাদিক শাহজাহান শাহেদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- লন্ডনে নিহত শাকিলের পরিবারকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ২০ লক্ষ টাকা প্রদান
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
» কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর ইন্তেকালে বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে।
এদিকে, কুয়েতের আমিরের মৃত্যুতে শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শেখ সাবাহ ছিলেন মুসলিম বিশ্বের স্বার্থরক্ষায় অত্যন্ত নিবেদিত প্রাণ বিশ্বনেতা। তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। শেখ সাবাহর নেতৃত্বে বাংলাদেশ ও কুয়েতের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কুয়েতের আমিরের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
উল্লেখ্য, শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ৯১ বছর বয়সে গত মঙ্গলবার মারা যান। ২০০৬ সাল থেকে কুয়েতের আমির ছিলেন তিনি। এর আগে ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্রনীতির তত্ত্বাবধান করেছেন তিনি।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ইউএনও মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সনদ প্রদান
- কানাইঘাটে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান ও মাদক নিয়ে ব্যাপক আলোচনা
- কানাইঘাট ভ্যানগাড়ির ধাক্কায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু! চালক গ্রেফতার
- কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও নানা আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন
- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

