সর্বশেষ

» সিলেট স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ গ্রেফতার

প্রকাশিত: ১২. জুলাই. ২০২৪ | শুক্রবার

চেম্বার ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার(১১জুলাই) দুপুরে সিলেট আদালত প্রাঙ্গণ এলাকা থেকে সাদা পোশাকধারী কিছু পুলিশ তাকে আটক করে।

বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

তিনি জানান, শাকিল মোর্শেদ নগরীর কুয়ারপার এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, শাকিল মোর্শেদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা অবিলম্বে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031