- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
» সাবেক জামায়াত নেতার বাসায় ছাত্রলীগের হামলা-ভাংচুর
প্রকাশিত: ২৪. ফেব্রুয়ারি. ২০২৩ | শুক্রবার
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে ১৫নং ওয়ার্ড জামায়াতের সাবেক সেক্রেটারির বাসায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে নগরীর মেজরটিলা মোহাম্মদপুর এলাকায় জামায়েতে ইসলামীর সাবেক ১৫নং ওয়ার্ড সেক্রেটারির জমিরুল ইসলাম চৌধুরীর বাসায় এই হামলার ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও ঘরের আসবাবপত্র ভাংচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলামের অনুসারী কতিপয় ছাত্রলীগ নেতাকর্মী আজ শুক্রবার বেলা ২টার দিকে সফিক উদ্দিন চৌধুরীর পুত্র জমিরুল ইসলাম চৌধুরীর ইসলামপুরস্থ মোহাম্মদপুর আবাসিক এলাকার ব্লক-এ-এর প্রত্যাশা ৯৮/৭নং বাসায় দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা বাসায় ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করতে থাকে। ছাত্রলীগ নেতাকর্মীদের আকস্মিক হামলায় বাসায় থাকা নারী, শিশু ও বয়স্কদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বাসার বাইরে বেরিয়ে চিৎকার চেচামেচি শুরু করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা চলে যায়।
ছাত্রলীগের হামলা ও ভাংচুরের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সাবেক জামায়াত নেতা জমিরুল ইসলাম চৌধুরীর মা মোছাঃ তসলিমা বেগম চৌধুরী। তিনি বলেন, আমার ছেলে দীর্ঘদিন থেকে স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করে, দেশে থাকা অবস্থায় একাধিকবার মামলা হামলা শিকার হয়েছে। দেশ থেকে চলে যাওয়ার পরও বর্তমান সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা আমার পরিবারের উপর চড়াও হয়ে আছে। পরিবার নিয়ে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

