সর্বশেষ

» বিরোধী দলের নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করল জাতীয় পার্টি

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলীয় উপনেতা এবং জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে তাদের নির্বাচন করা হয়। সভায় নির্বাচিত ১১ সংসদ সদস্য অংশ নেন। সকলের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করার কথা জানিয়েছেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930