সর্বশেষ

» বিএনপি নির্বাচনে আসবে না, এটা উড়িয়ে দেওয়া যাবে না : কাদের

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৩ | শুক্রবার

Manual3 Ad Code

চেম্বার ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে আসবে না এটা উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।

Manual7 Ad Code

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চারটি বিভাগে মনোনয়ন চূড়ান্ত করেছি। আগামীকাল ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে পারব। নতুন এসেছে, কিছু বাদও পড়েছে। উইনিবেল প্রার্থী আমরা বাদ দেইনি।

Manual1 Ad Code

ওবায়দুল কাদের বলেন, আমরা যখন বিভাগের নাম ঘোষণা করি তখন ভিড় বেড়ে যায়, নির্দিষ্ট বিভাগ শুনলে পিড়াপীড়ি শুরু হয়ে যায়। কীভাবে নাম বাহির করা যায়। সে কারণে বিভাগের নাম ঘোষণা করছি না।

Manual6 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি— ভিন্নভাবে, জেলাভাবে বা বিভাগভাবে প্রার্থিতা ঘোষণা করব না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।

এ  সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

           

সর্বশেষ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  
Manual1 Ad Code
Manual3 Ad Code