সর্বশেষ

» বিএনপি ২৮ অক্টোবর কিছু করতে পারেনি আগামীতেও পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯. নভেম্বর. ২০২৩ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের মানুষ বঙ্গবন্ধুকে যেমন হৃদয় দিয়ে ভালোবাসতেন তেমনি শেখ হাসিনাকেও মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন। বিএনপির আমলে হাওয়া ভবনের নির্দেশ ছাড়া কিছুই হতো না। সরকারের মধ্যে হাওয়া ভবন আরেকটা সরকারে রূপ নিয়েছিল। শেখ হাসিনার সরকার এমনটা করেনি। বিএনপি নামক রাজনৈতিক দলটি শেখ হাসিনাকে নামিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখে।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর তারা সরকার গঠনের স্বপ্ন দেখেছিল; কিন্তু কিছুই করতে পারেনি। আগামী দিনেও পারবে না। ২০১৪ সালে তারা পরাজয়ের ভয়ে নির্বাচনে আসেনি। দেশজুড়ে জ্বালাও-পোড়াও করেছে। হাজার হাজার মানুষকে অগ্নিদগ্ধ করেছে। অনেক মানুষ মারা গেছেন।

তিরি আরও বলেন, তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করল। বাধ্য হয়ে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। সেদিন বিএনপি পুলিশ ও আনসার সদস্যকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। ১১০ জন পুলিশ সেদিন আহত হয়েছেন। তারা ইসরাইলের ইহুদিদের মতো রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করেছে। বিএনপি সন্ত্রাসের মাধ্যমে বিজয়ী হতে চায়। তারাই বাংলা ভাইয়ের জন্ম দিয়েছিল।

বৃহস্পতিবার বিকালে শহরের কানাইখালিতে নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31