সর্বশেষ

» জাবেদ আহমদ একজন বিনয়ী মানবিক মানুষের প্রতিচ্ছবি: মুহিত চৌধুরী

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২৩ | শুক্রবার

চেম্বার ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেছেন, জাবেদ আহমদ একজন বিনয়ী মানবিক মানুষের প্রতিচ্ছবি। প্রবাসের শত ব্যস্ততার মধ্যে তিনি ভুলে যাননি দেশ মাটি ও মানুষকে। তিনি নীরবে মানুষের দুঃসময়ে পাশে থাকেন। ইসলাম ধর্মে যেভাবে গোপনে দানের কথা বলা আছে, জাবেদ আহমদ দান করেন সেভাবে। তাঁর এই নীরব কর্ম ইহকাল এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটায় সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য ও সাবেক কার্যকরী পরিষদের সদস্য নিউইর্য়কের তরূণ ব্যবসায়ী জাবেদ আহমদের সম্মানে আয়োজিত প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাবেদ এক সম্ভ্রান্তপ রিবারের সন্তান। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও দানশীল তাই একটি ট্রাস্ট গঠন করে সমাজে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার পরামর্শ দেন মুহিত চৌধুরী।

প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি মো: গোলজার আহমদ হেলাল, কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম,
পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকার পরিষদ সদস্য আশীষ দে, মাহমুদ হোসেন খান।
আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, আফরোজ খান, মো: কামাল আহমদ, মাজহারুল ইসলাম সাদী, মো: আলমগীর আলম,আব্দুল হাসিব,আবু জাবের, আব্দুল হান্নান, ময়নুল হাসান আবীর প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930