- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
» দক্ষিণ সুরমা শ্রমিকলীগ কর্মী কালাম হত্যার মামলার রায় ঘোষণা
প্রকাশিত: ১২. জুন. ২০২৩ | সোমবার
আদালত প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগ কর্মী কালাম আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। আজ মহানগর দায়রা জজ আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণ করেন। রায়ে মামলার অভিযুক্ত ৪ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ নং আসামী আব্দুল সামাদ রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছেন আদালত। বাকী ৩ আসামীকে ৭ বছরের সশ্রম করাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ১ নং আসামী সিলাম ইউনিয়নের আকিলপুর গ্রামের আব্দুল নুরের পুত্র। সে ঘটনার পর থেকে পলাতক। সাজাপ্রাপ্ত বাকী ৩ জনের মধ্যে তারেক আহমদ ও কলিম উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত স্বপন আহমদ ঘটনার পর থেকে পলাতক।
এদিকে দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশীট,সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করে রায় ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ফারুক আহমদ ও বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ,এডভোকেট নাসির উদ্দিন খান এবং এডভোকেট আব্বাস উদ্দিন।
অপরদিকে এ রায়কে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবি।
উল্লেখ্য,২০২১ সালের ১০ এপ্রিল দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে খুন হন শ্রমিকলীগ কর্মী কালাম আহমদ। ১২ এপ্রিল বিএনপিপন্থী ৪ জন শ্রমিক নেতাকে আসামী করে থানায় মামলা দায়ের করেন নিহতের পিতা ফারুক আহমদ। ২০২২ সালের ১০ অক্টোবর ৪ জনকে অভিযুক্ত করে পুলিশ এ মামলার চুড়ান্ত প্রতিবেদন (চার্জশীট) দাখিল করে। চলতি বছরের ৬ ফেব্রুয়ারী শুরু হয় সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্যগ্রহণ,জেরা ও যুক্তিতর্ক শেষে আজ ঘোষিত হলো আলোচিত এ হত্যা মামলার রায়।
সর্বশেষ খবর
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

