- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» মানিকগঞ্জে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক:: মানিকগঞ্জ সদর উপজেলার বেংরুই গ্রামে রাবেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত শুকুর আলীকে গ্রেফতার করেছে।
গতকাল শনিবার দুপুরে ওই বখাটের বাড়ির পাশের একটি খাদ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাবেয়া বেগম ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। সে ২ ছেলে ও ২ মেয়ের জননী ছিল।
বটি দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যার পর লাশটি নিহতের বাড়ীর পাশের বাঁশ ঝাড়ের পাশের ডোবায় ফেলে দেয়া হয়। ঘটনার কয়েক ঘন্টা পর ঘাতক একই গ্রামের আলাল উদ্দিনের মাদকাসক্ত ছেলে মোঃ শুকুর আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খুনের শিকার রাবেয়া বেগমের বাড়ীর পূর্ব পাশের বাড়িটিই ঘাতকের বাড়ী। রাবেয়া বেগম তার ছোট ছেলে আলামিন ও নাতিন তন্বীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতো। সকালে প্রতিবেশী আলাল উদ্দিনের ছেলে শুকুর আলী (৩৫) দুই বাড়ির মধ্যখানে অবস্থিত একটি খাদে নিয়ে রাবেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। তবে কি কারনে এই হত্যাকান্ড ঘটছে পুলিশ এর কোন মোটিভ এখনো জানতে পারেনি। লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানায়, হত্যাকান্ডের ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যার কোন মোটিভ সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না। ঘাতককে হত্যার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত শুকুর আলী নেশাগ্রস্ত। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকান্ডের প্রকৃত কারণ জানা যাবে।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

