- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
» স্পর্শকাতর সংবাদ প্রকাশ নিয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশিত: ২৯. মার্চ. ২০২৩ | বুধবার
চেম্বার ডেস্ক:: কোনো স্পর্শকাতর বিষয় যাতে অতিরঞ্জিত হয়ে বা মিথ্যা তথ্য হিসেবে গণমাধ্যমে প্রকাশ না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে এত এত বিষয় থাকতে সরকারকে বেকায়দায় ফেলতে এসব নিউজ কেন করতে হবে? এটা তো সাংবাদিকতার নীতির সঙ্গে যায় না। এটি আরেকটি বাসন্তী উপাখ্যান তৈরি করার চেষ্টা কিনা– সে প্রশ্নও তোলেন সরকারপ্রধান।
গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে অনির্ধারিত আলোচনায় সরকারপ্রধান এমন মন্তব্য করেছেন বলে জানা গেছে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৬ মার্চ দেশের ৫৩তম স্বাধীনতা দিবসে শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের অনলাইন সাইটে নিত্যপ্রয়োজনীয় বাজারদরকে কেন্দ্র করে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। একটি শিশুর মন্তব্য দিয়ে ওই সংবাদ প্রকাশের পরপরই ব্যাপক সমালোচনার জন্ম হয়। তারই পরিপ্রেক্ষিতে অনলাইন থেকে নিউজটি উঠিয়ে নেওয়া হয়। এর পর ওই গণমাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে দুঃখও প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, মন্ত্রিসভায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তুলে এ বিষয়ে সতর্ক থাকতে সবাইকে পরামর্শ দেন। সূত্র জানায়, এ সময় সরকারপ্রধানের পক্ষ থেকে আগামী নির্বাচন সামনে রেখে এ ধরনের আরও নানা বিষয় সামনে আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
এ বিষয়ে মন্তব্য জানতে মন্ত্রিসভার একাধিক সদস্যের সঙ্গে যোগাযোগ করলেও তাঁরা নাম প্রকাশ করে কোনো মন্তব্য করতে রাজি হননি। এক সিনিয়র মন্ত্রী বলেন, ‘সরকারপ্রধান নিজেই যেখানে মতপ্রকাশ করেছেন, সেখানে আমাদের মন্তব্য করা সাজে না।’ আরেকজন মন্ত্রী বলেন, বর্তমান অনলাইন দুনিয়ায় শুধু গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের কথা, তথ্য ভেসে বেড়ায়। অনেকে অনেক স্পর্শকাতর বিষয় তুলে ধরলেও এতটা ধর্তব্যে নেওয়া হয় না। কিন্তু দেশের একটি প্রথম শ্রেণির গণমাধ্যমে যখন সেটা আসে, তখন সে বিষয় নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে কুড়িগ্রামের চিলমারীর প্রত্যন্ত এক জেলেপাড়ার দুই নারী অভাবের তাড়নায় মাছ ধরার জাল পরিধান করে সম্ভ্রম রক্ষা করছিলেন। এমন একটি ছবি তৎকালীন শীর্ষস্থানীয় পত্রিকায় প্রকাশ হওয়ার পর জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সরকার।
হতদরিদ্র পরিবারের বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী বাসন্তী এবং তাঁর চাচাতো বোন দুর্গতির জাল পরিধান করা ছবি প্রকাশ হয়েছিল। এ বিষয়ে গত বছরের আগস্ট মাসের এক শোক সভায় বাসন্তীকে দেখার আকুতি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, বাসন্তী নামের একটি মেয়েকে জাল পরিয়ে ছবি তুলে সারাবিশ্বে প্রচার করা হলো। সে সময় ১০-১২ টাকায় শাড়ি পাওয়া যেত। তখন একটা মাছ ধরা জালের দাম ১৫০ টাকার নিচে ছিল না।
সর্বশেষ খবর
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ভারত হাসিনাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে: ড. ইউনূস
- জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস : ছাত্রজনতার স্বপ্নপূরণে আমি অঙ্গীকারবদ্ধ
- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত
- অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
- কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

