- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» ওবায়দুল কাদের বক্তব্যের সময় ছাত্রলীগের মঞ্চ ভেঙে পড়ে ৮ জন হাসপাতালে
প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২৩ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
শুক্রবার বিকালে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদেরকে জড়িয়ে ধরলে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান।
আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মো. জসিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. জাবেদ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বরিকুল ইসলাম। ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীও মঞ্চ ভেঙে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মঞ্চ ভেঙে কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তারা জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

