সর্বশেষ

» চতুর্থ বছর পূর্তি :সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৬. জানুয়ারি. ২০২৩ | শুক্রবার

চেম্বার ডেস্ক:: আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভাষণ দেবেন।

তিনি আরও জানান, তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031