- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
- কানাইঘাটে চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার ৩ আসামী কক্সবাজার থেকে গ্রেফতার
- উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করলেন সাংসদ আবুল হাসান
» দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চা শুরু করতে চাই : শিক্ষামন্ত্রী
প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চা শুরু করতে চাই। বাংলাদেশে বিতর্ক চর্চার দীর্ঘ দিনের একটা ঐতিহ্য রয়েছে। আমরা আমাদের স্কুল, মাদ্রাসা ও কারিগরিসহ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়েও এর চর্চা শুরু করতে চাই। যেখানে বিতর্ক চর্চা নেই সেখানে শুরু করতে চাই। আর যেখানে আছে সেখানে আরও ভালো করতে চাই।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজে একটি বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
দীপু মনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তার মানুষ হিসেবে, যুক্তিবাদী মানুষ হিসেবে, প্রযুক্তি বান্ধব নয়া প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিতর্ক চর্চা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষতা বাড়ায়। সবচেয়ে বড় কথা, তাদের পরম সহিষ্ণু হতে শেখায়।
এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক অধ্যাপক নেহাল আহম্মেদ, ড. আব্দুল নূর তুষার. চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ অসিত বরন দাস, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান প্রমুখ।
এর আগে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বির্তক উৎসব-২০২২ উদ্বোধন উপলক্ষে র্যালিতে অংশগ্রহন করেন ডা. দীপু মনি।
প্রসঙ্গত শিক্ষামন্ত্রীর বাবা এম এ ওয়াদুদের নামে চাঁদপুরের বিতর্ক সংগঠন চাঁদপুর ডিবেট মুভমেন্টের আয়োজনে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যার নাম দেওয়া হয়েছে ‘ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২’। গতকাল শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতা চলবে আগামীকাল পর্যন্ত।
সর্বশেষ খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

