সর্বশেষ

» জকিগঞ্জে কুশিয়ারা সাহিত্য সংসদ এর ফলজ বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. আগস্ট. ২০২০ | রবিবার

চেম্বার ডেস্ক::  সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটি ও জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ২ রা আগষ্ট রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিতে জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি তুহিনুল হক এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রেদওয়ান খাঁন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ এক্সেলেন্স একাডেমির প্রধান শিক্ষক প্রফেসর বদরুল হক বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা সাংবাদিক এনামুল হক মুন্না, বিশিষ্ট সমাজসেবক মুনিম আহমদ, কুশিয়ারা সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির অফিস ও দফতর সম্পাদক মেহদি হেলাল।

 

এতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের প্রতিষ্টাতা আহবায়ক মিজান রাজ, উপজেলা শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ হাসান, সোহেল আহমদ, পারভেজ আহমদ,কাজলশাহ ইউ/পি কমিটির সভাপতি রাসেল আহমদ, জুবের আহমেদ, সালেহ আহমদ, নাদিম আহমদ,বারঠাকুরী ইউ/পি কমিটির প্রচার সম্পাদক খায়রুল ইসলাম শাওন, এবাদ আহমেদ রানা প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31