- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খুন, আরও ২ জনের স্বীকারোক্তি
প্রকাশিত: ২৮. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) খুনের ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার কামরুল ইসলাম (২৯) ও মো. হাসান (১৯)।
এর আগে বুধবার (২৭ জুলাই) একই আদালতে নিজের সম্পৃক্ততার কথা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন মামলার অপর আসামি মো. আবুল হোসেন (১৯)।
আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে ওই দুই আসামিকে হাজির করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।
শাবিপ্রবির শিক্ষার্থী বুলবুল হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত অবস্থা জানিয়ে ২৭ জুলাই (বুধবার) দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তখন এ খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি জানান পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
গ্রেপ্তাররা হলেন- এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও গ্রামের মো. আনিছ আলীর ছেলে মো. আবুল হোসেন (১৯), গোলাব আহমদের ছেলে কামরুল ইসলাম (২৯) ও মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)।
প্রসঙ্গত, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা করেন শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল ইসলাম।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

