- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার
- কানাইঘাটে দুঃস্থ হিন্দু মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী বিতরণ
- কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত
» গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজে আবে মারা গেছেন
প্রকাশিত: ০৮. জুলাই. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজে আবে মারা গেছেন। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় নারা শহরে এক ক্যাম্পেইনে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি।
তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জাপানের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শিনজো আবে যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তাকে পেছন থেকে গুলি করা হয়। সেসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলিতে ৬৭ বছর বয়সি শিনজো আবের ঘাড়ের ডান পাশে এবং বাম কলারবোনে আঘাত লাগে। দু’বার তার গায়ে গুলি লাগে।
গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শিনজো আবে। রক্তক্ষরণ শুরু হলে তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়।
হাসপাতালে নেওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, শিনজো আবেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা ‘খুবই গুরুতর’।
কিশিদা বলেছিলেন, তিনি মন থেকে প্রার্থনা করছেন আবে আবার ফিরে আসবে। তিনি এই হামলার তীব্র নিন্দা করেছেন।
তিনি আরও বলেন, সরকারের সব মন্ত্রীদের টোকিওতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে নির্বাচনের তফসিল সংশোধনের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, আবেকে গুলি করার অভিযোগে পুলিশ ৪১ বছর বয়সী ইয়ামাগামি তেতসুয়াকে গ্রেফতার করেছে। তার হাত থেকে বন্দুকটি জব্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আবের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কর্মকর্তারা সংবাদমাধ্যমকে বলেছেন, আবেকে পেছন থেকে গুলি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অস্ত্রটি হাতে বানানো।
সর্বশেষ খবর
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- ছাতকে জামায়াত নেতার বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- আদালতে বিয়ানীবাজারের এক ‘হত্যাচেষ্টা মামলা’র চার্জশীট দিল পুলিশ

