- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
» বিএনপির আমলে ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্র হতো: কাদের
প্রকাশিত: ২১. এপ্রিল. ২০২২ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: বিএনপির আমলে নিউ মার্কেট ও ঢাকা কলেজ এলাকা প্রতিদিনই রণক্ষেত্রে পরিণত হতো বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে ঘটনা ঘটেছে তাতেই যেন আকাশ ভেঙে পড়েছে! বিএনপির আমলে নিউ মার্কেট এলিফ্যান্ট রোড প্রতিদিন রণক্ষেত্র ছিল। ফখরুল ইসলাম আলমগীর তো ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। ঢাকা কলেজ তার প্রিয় কলেজ, তার কথা একটু ভাবুন। বিএনপির আমলে কী অবস্থা ছিল? ঢাকা কলেজের আশপাশের অবস্থা, ভুলে গেছেন সেই কথা? সরকার তো এখানে হস্তক্ষেপ করেছে, ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, দেশ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রীমহল দেশ ও দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ন করার জন্য অপপ্রচারের পথ বেছে নিয়েছে। এমনকি তারা বঙ্গবন্ধু পরিবারের সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে।
ষড়যন্ত্র, বাধা-বিঘ্নসহ নানা প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনা ভারসাম্যমূলক পলিসি নিয়ে বাংলাদেশকে আজ স্ট্যাবল করে রেখেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে স্থিতি ও স্বস্তি আছে। কোনো দেশ কি বাংলাদেশের মতো অবস্থান নিয়ে ভারসাম্যমূলক অবস্থায় আছে? বাংলাদেশের প্রবৃদ্ধি, মাথাপিছু আয় আজ সারা বিশ্বের বিস্ময়। বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রশংসা করে।
ওবায়দুল কাদের বলেন, আজ শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলে বাংলাদেশ অনেক দেশের তুলনায় ভালো আছে। ১৩ বছর আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ রাতে-দিনে পার্থক্য। কোথায় ছিল বাংলাদেশ, কোথায় নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যা।
কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

