- কানাইঘাট পৌরবাসীকে মেয়রপ্রার্থী কাওছার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বুলবুল
- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন
- পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী
- সিলেটে পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী উপহার দিল নিরাপদ সড়ক চাই (নিসচা)
- যুগোপযোগী জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অপরিহার্য: মাওলানা দিলাওয়ার
- ঈদ উল ফিতর উপলক্ষে কানাইঘাটবাসীকে আহমদ সালেহ বিন মালিকের শুভেচ্ছা
- সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে সিলেটে “৫ টাকার ইফতার বিতরণ”
- ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী রনি সরোয়ার চৌধুরী
- দুই উপজেলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
» বিএনপি বাদে সারা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে : তথ্যমন্ত্রী
প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির বক্তব্য তাদের সব কিছুতে কিন্তু খোঁজা আর চিন্তার দৈন্যের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
আজ শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশের স্বাস্থ্যব্যবস্থা একেবারে ভেঙে গেছে’ বক্তব্য নিয়ে প্রশ্ন করলে ড. হাছান বলেন, মির্জা ফখরুল সাহেবের কাছে প্রশ্ন- স্বাস্থ্য খাত যদি ধ্বংসই হয় তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাত কিভাবে এই করোনাভাইরাসের তিনটি ঢেউ অনেক উন্নত দেশের তুলনায় অনেক কার্যকরভাবে মোকাবেলা করল?
কারোনাকালে ১৩০টি দেশ যখন টিকা দেওয়া শুরুই করেনি, তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছে এবং একসঙ্গে কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া হাজার হাজার মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, বস্তিবাসী, ভাসমান মানুষ সবাইকে যেভাবে টিকা দেওয়া হয়েছে, বাংলাদেশের মতো জনবহুল এবং উন্নয়নশীল কোনো দেশে এমন কার্যক্রম কমই হয়েছে।
তিনি বলেন, এসব কারণেই অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক কার্যকরভাবে এই মহামারি মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং মহামারির সময় অন্যান্য স্বাস্থ্যসেবাও চলমান ছিল।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মহাসচিবও প্রশংসা করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করে, সারা বিশ্ব প্রশংসা করে, মির্জা ফখরুল সাহেবরা শুধু করতে পারে না। বিএনপির সব কিছুতে কিন্তু খোঁজা এবং চিন্তার দৈন্যের বহিঃপ্রকাশ হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে মির্জা ফখরুল সাহেবের বক্তব্য।
নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, গত কয়েক দিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমতির দিকে। পেঁয়াজ এবং শাকসবজি থেকে শুরু করে মুরগির দামও কমতির দিকে। সরকার মনিটরিং করছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। তবে দুঃখজনক হলেও সত্য, বিএনপি এবং তাদের মিত্ররা একদিকে দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনা করে, অন্যদিকে অসাধু ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করে তাদেরকে পণ্য মজুদ করা এবং পণ্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দিচ্ছে। কিন্তু নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও সরকারের বিবিধ পদক্ষেপের কারণে পণ্যের মূল্য এখন কমতির দিকে বলেন তথ্যমন্ত্রী।
সর্বশেষ খবর
- কানাইঘাট পৌরবাসীকে মেয়রপ্রার্থী কাওছার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদল নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বুলবুল
- ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্বাস উদ্দিন
- পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী
- সিলেটে পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী উপহার দিল নিরাপদ সড়ক চাই (নিসচা)
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঈদ উল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রকৌশলী রনি সরোয়ার চৌধুরী
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
- পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জের জন্য কাজ করতে চাই: উবায়দুল্লাহ ফারুক
- নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: ফখরুল ইসলাম

