- লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য হলেন রেজাউল হাসান কয়েস লোদী
- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
» মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ২৩. মার্চ. ২০২২ | বুধবার
চেম্বার ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর। দুই দেশই নীতিগতভাবে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। সুখে-দুখে যুক্তরাষ্ট্র আমাদের পাশে আছে।
আজ বুধবার (২৩ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও সেখানে কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। আগামী ৫০ বছরে এই সম্পর্ক আরো গভীর হবে।
তিনি আরও বলেন, উভয় দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা গত ১৩ বছরে গণতন্ত্রের পথে এগিয়ে চলেছি। জনগণ এখন ভোট দিতে পারছে। অনেক দেশে মাত্র ২৬ শতাংশ ভোট পড়ে, তবে আমাদের এখানে ৮০ শতাংশ লোক ভোট দিয়ে থাকে। ভোট ও গণতন্ত্রের জন্য আমাদের লোকদের মানসিকতা রয়েছে।
এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী বিমসটেকের আওতায় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ; মুক্ত বাণিজ্য অঞ্চল কার্যকর করা; যোগাযোগ মহাপরিকল্পনা অনুমোদন; বিদ্যুৎ গ্রিড সংযুক্ত করা; জ্বালানি সহযোগিতা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন; কৃষি, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করবেন এবং এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেবেন বলে প্রস্তাবনা আছে। উপরন্তু, বিমসটেক নেতাদের উপস্থিতিতে বর্তমান সরকারের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত অভূতপূর্ব উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরারও সুযোগ সৃষ্টি হবে।
সর্বশেষ খবর
- লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য হলেন রেজাউল হাসান কয়েস লোদী
- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

