সর্বশেষ

» খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়লো

প্রকাশিত: ১৬. মার্চ. ২০২২ | বুধবার

চেম্বার ডেস্ক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ালো সরকার। আজ বুধবার বিকেলে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হলো।

এর আগে দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ ও শর্ত শিথিলের বিষয়ে সরকারের কাছে আবেদন করেছিলো খালেদা জিয়ার পরিবারের সদস্যরা।

একইসঙ্গে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার অনুমতিও চাওয়া হয়েছিলো। গত ১ মার্চ খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওই আবেদন করেন।  আবেদনটি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো।
আইনমন্ত্রী আনিসুল হক আজ বুধবার জানান, আইন মন্ত্রণালয়ের পক্ষে আরো ৬ মাস সাজা স্থগিতের মতামত দিয়ে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফিং দেবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। মহামারি করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয়। পরে গত বছরের সেপ্টেম্বরে তাঁর মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন; এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়। এখন সেই মুক্তির মেয়াদও আগামী ২৪ মার্চ শেষ হচ্ছে। এজন্য ১ মার্চ সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানায়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930