- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট
প্রকাশিত: ০১. মার্চ. ২০২২ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ঘোষণা অনুযায়ী এসএসসি পরীক্ষা শুরু হবে ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট।
একই সঙ্গে পরীক্ষার ফরম পূরণের সম্ভাব্য তারিখ, বিষয়সমূহ, মানবন্টনও প্রকাশ করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তপন কুমার সরকারের মঙ্গলবার সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
তপন কুমার সরকার বলেন, ‘আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় এসএসসি ও এইচএসসির সম্ভাব্য তারিখ, বিষয়, মানবন্টন চূড়ান্ত করা হয়েছে। যা আজ প্রকাশ করা হলো।’
করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত বছরের শেষ দিকে ২০২১ সালের এসএসসি ও এইচএসসিতে শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেয়া হয়। আর অন্যন্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়।
চলতি বছরও এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা হচ্ছে না। তবে গতবারের চেয়ে এবার দুটি পাবলিক পরীক্ষায় বিষয় বেড়েছে।
এর মধ্যে এসএসসিতে চারটি বিষয়- ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বাদ দেয়া হয়েছে। অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে।
এইচএসসিতে একটি বিষয়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বাদ দেয়া হয়েছে। এই বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীদের বাংলা, ইংরেজী গ্রুপ ভিত্তিক নৈবাচনিক তিন বিষয় ও ঐচ্চিক ১টি বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ নিতে হবে।
স্বাভাবিক সময়ে এসএসসিতে বিভিন্ন বিষয়ে ১২টি পত্রে ও এইচএসসিতে বিভিন্ন বিষয়ে ১৩টি পত্রে পরীক্ষা হয়।
এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ এপ্রিল থেকে আর এইচএসসির ৮ জুন। আর এসএসসির প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯ মে, এইচএসসির ১৪ জুলাই।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

