- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
» চেষ্টা থাকবে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা: নবনিযুক্ত সিইসি
প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক:: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল বলেছেন, জাতীয় নির্বাচন সার্বজনীন করতে সর্বাত্মক চেষ্টা করবে নতুন নির্বাচন কমিশন। সেজন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন এই সাবেক জেষ্ঠ সচিব।
নতুন সিইসি হিসাবে নিয়োগ পাবার পর শনিবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান। তিনি বলেন, সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়াই তাদের বড় চ্যালেঞ্জ।
সরকারি প্রজ্ঞাপনের পর নতুন সিইসির প্রতিক্রিয়া নিতে কাজী হাবিবুল আউয়ালের কাছে ছুটে যান গণমাধ্যমের কর্মীরা। এ সময় তিনি জানান, এখন আনুষ্ঠানিকভাবে খবর পাননি তিনি।
নতুন সিইসি বলেন, কমিশনের নতুন সহকর্মীদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করার পর, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেই আগামী পথচলার কৌশল ঠিক করবেন।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব সম্পর্কে সংবিধানে যা যা বলা হয়েছে সেটি মেনে চলার পাশাপাশি শপথের প্রতি আনুগত্য থেকে দায়িত্ব পালন করে যেতে চান তিনি।
কাজী হাবিব বলেন, আমার একার পক্ষে কিছু করা সম্ভব হবে না। সব সহকর্মীদের সঙ্গে আলাপ করেই সব সিদ্ধান্ত হবে। আমাদের স্পিরিট হবে কর্পোরেট।
তিনি আরো বলেন, বিএনপি জানিয়েছে তারা নির্বাচনে অংশগ্রহন করবেন না। আমাদের চেষ্টা থাকবে বিএনপির মতো একটি বড় দলকেও নির্বাচনে নিয়ে আসা। নির্বাচনকে যদি অর্থবহ করতে হয়, গ্রহনযোগ্য করতে হয়, সার্বজনীন করতে হয়, তাহলে সবার অংশগ্রহন থাকতে হবে। তবে সব দল যে আসবে তেমন নয়, তবে বড় দলগুলোর আসা দরকার। সবাইকে আস্থায় নেয়ার চেষ্টা থাকবে নতুন কমিশনের।
একটি সুষ্ঠু নির্বাচন শুধু নির্বাচন কমিশনের একা কাজ নয় উল্লেখ করে নতুন সিইসি বলেন, সংশ্লিষ্ট সবপক্ষে সম্মিলিত ও এক হয়ে কাজ না করলে সুষ্ঠু নির্বাচন করা যায় না।
সবাই মিলে চেষ্টা করলে এবং সবার সহযোগিতা পেলে নতুন কমিশন একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে বলেও মনে করেন কাজী হাবিবুল আউয়াল।
সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে, শনিবার রাষ্ট্রপতি পাঁচ জনকে নিয়োগ দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করেন। দেশের ত্রয়োদশ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল আউয়াল নেতৃতত্বাধীন এই কমিশনের পরিচালনায় দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
রাষ্ট্রপতি ইসি গঠনের পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহনের মাধ্যমে দায়িত্ব নেবে নতুন নির্বাচন কমিশন।
সর্বশেষ খবর
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

