- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
» দক্ষিণ আফ্রিকায় দুই দিনে ২ বাংলাদেশি খুন
প্রকাশিত: ১৯. ফেব্রুয়ারি. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক:: দক্ষিণ আফ্রিকায় পৃথক ঘটনায় ২ দিনে ২ বাংলাদেশি খুন হয়েছেন। তারা হলেন- গোলাম মোস্তফা মাসুদ ও মো. হাসান।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় ফ্রি-স্টেইট প্রদেশের থাবাংচু নামক এলাকায় গোলাম মোস্তফা মাসুদ নামে এক বাংলাদেশি ডাকাতের গুলিতে খুন হয়েছেন। একই ঘটনায় সাখাওয়াত হোসেন নামে আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
নিহত মাসুদ নোয়াখালী জেলার সেনবাগ থানার কাবিলপুরের বাসিন্দা এবং আহত সাখাওয়াত হোসেন ফেনী জেলার দাগনভুঞা থানার বাসিন্দা।
জানা যায়, সাখাওয়াতের নিজ দোকানে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী কৃষ্ণাঙ্গ প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় দোকান কর্মচারী মাসুদ ঘটনাস্থলেই নিহত হন এবং দোকান মালিক সাখাওয়াত গুলিবিদ্ধ হন।
পরে পুলিশ এসে মাসুদের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং গুলিবিদ্ধ সাখাওয়াত হোসেনকে হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে, ১৮ ফেব্রুয়ারি খুন হওয়া হাসানের বড় ভাই মো. হেলাল বলেন, রাত ১০টার সময় আমার ভাই হাসানের নিজ দোকানে কৃষ্ণাঙ্গ কর্মচারীরা উপর্যুপরি (ধারালো অস্ত্র) ছুরিকাঘাত করে নির্মমভাবে তাকে খুন করে। পালিয়ে যাওয়ার সময় দোকানের মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।
নিহত মো. হাসান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার জিরতলী ইউনিয়নে গণী ব্যাপারী বাড়ির আমিন উল্লাহর ছেলে। তিনি ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আসেন। তারা ৩ ভাই দক্ষিণ আফ্রিকায় থাকতেন। তার বড়ভাই টিপু সুলতান ২০১৭ সালে সুয়েটো এলাকায় ডাকাতের গুলিতে খুন হয়েছেন। ২ বোন ৮ ভাইয়ের মধ্যে নিহত হাসান ৪ নাম্বার। তার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তার ভাই মো. হেলাল।
সর্বশেষ খবর
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

