- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
» প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ
প্রকাশিত: ১৮. ফেব্রুয়ারি. ২০২২ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: ১২ বছর বছর বয়সি অর্থাৎ প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার অনুমতি না থাকায় আপাতত প্রাথমিক বিদ্যালয় খোলার কথা না থাকলেও আগামী ১ মার্চ থেকে বিদ্যালয়গুলো খুলে দেয়া হচ্ছে।
‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-সংক্রান্ত বিষয়ে’ সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেয়া হবে।
করোনার সংক্রমণ পরিস্থিতি আরো দুসপ্তাহ দেখে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন দুই মন্ত্রী।
তবে প্রাথমিক বিদ্যালয়গুলো ১ মার্চ থেকে খোলার প্রস্তুতি নিতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, এ বিষয়ে হয়তো রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা নেয়া হয়নি, আমাদের পরামর্শকরা বলেছেন যে সংক্রমণ দ্রুত নামছে। আমরা গোড়াতে দেখেছি একেবারে ঊর্ধ্বগামী হলো, ৩০-এ (সংক্রমণের হার) যখন হলো, গতকাল দেখেছি ১২ দশমিক ২০ ভাগে নেমে এসেছে। এই ধারা অব্যাহত থাকবে বলেই তারা আশা করছেন। ২২ তারিখের পর থেকে ১০ দিন বা দুসপ্তাহের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীদেরকেও শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারব বলে আশা করছি। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে প্রাথমিককে শ্রেণিকক্ষে পাঠদানে নিয়ে আসছি না। আর একটু ওয়েট করছি, কারণ তাদের তো টিকা দেয়া হয়নি। আমরা সপ্তাহ দুয়েক একটু দেখব।
প্রাথমিকের শিক্ষার্থীদের যখনই স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন নিয়ে তৈরি হবেন তখনই টিকাদান কার্যক্রম শুরু করতে পারব বলেও জানান শিক্ষামন্ত্রী।
সর্বশেষ খবর
- প্রকৃত হামলাকারীদের আসামী না করে মামলা দিয়ে হয়রানী! কানাইঘাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

