সর্বশেষ

» বাংলাদেশকে ফাইজারের আরো ৯৬ লাখ ডোজ টিকা অনুদান দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৫. জানুয়ারি. ২০২২ | শনিবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশকে ফাইজারের আরো ৯৬ লাখ ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র। যা বাংলাদেশের জনগণের জন্য আমেরিকান জনগণের উপহার। এই অনুদানের ফলে বাংলাদেশকে অনুদান দেওয়া যুক্তরাষ্ট্রের মোট টিকা ডোজের পরিমাণ ২ কোটি ৮০ লাখ ছাড়াল।

আজ শনিবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে রাষ্ট্রদূত মিলার বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত তিন বছরে করোনা মোকাবেলায় আমরা একসাথে কাজ করতে পেরে যে গর্ব অন্য কোনো কিছুতে আমি সেটা খুঁজে পাই না। আমি আনন্দের সাথে জানাচ্ছি আমেরিকান জনগণ তাদের উদার ভালোবাসার নিদর্শন হিসেবে বাংলাদেশের জনগণের জন্য আরো ৯৬ লাখ টিকা ডোজ উপহার দিয়েছে। ফলে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ২ কোটি ৮০ লাখ ডোজেরও বেশি টিকা বিনামূল্যে প্রদান করেছে। আরো টিকা ডোজ আসার পথে রয়েছে।

           

সর্বশেষ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31