- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» সৌদিতে প্রবেশের অনুমতি পেল বাংলাদেশসহ ২৫ দেশ
প্রকাশিত: ০৩. সেপ্টেম্বর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: অবশেষে বাংলাদেশসহ ২৫ দেশ থেকে সৌদিতে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি। মহামারি করোনা সংকটের কারণে আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে আসার সুযোগ পাচ্ছে বলে জানিয়েছে তারা।
তবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।
যে ২৫ দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। তবে আপাতত এ সুযোগ পাচ্ছে না পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকারসহ আরো কয়েকটি দেশ।
কিছু শর্ত পূরণ করে ২৫ দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন।
শর্তগুলো হলোঃ
১. সৌদি আরব ভ্রমণ করতে হলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।
২. ভ্রমণ করার ৭দিন পূর্ব থেকে কোয়ারেন্টাইন থাকতে হবে। মূলত পিসিআর দেয়ার ৪ দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার ৩ দিন পর পর্যন্ত।
৩. সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।
৪. অবশ্যই আসার ৮ ঘণ্টার মধ্যে টাটামন (tatamman) অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।
৫. কোভিড ১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নাম্বারে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।
৬. আপনাকে টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টাইন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
যে ২৫ দেশের আটকে থাকা প্রবাসীরা সৌদি আরবে ফিরে যেতে পারবেন দেশগুলো হলোঃ
সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রীস, বাংলাদেশ, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ

