সর্বশেষ

» ইউপি নির্বাচন: ৫ম ধাপের তফসিল ঘোষণা, ভোট ৫ জানুয়ারি

প্রকাশিত: ২৭. নভেম্বর. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক::ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭০৭ উইপিতে ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি।

৯০-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার শনিবার ২৭ নভেম্বর নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ৭০৭ ইউপিতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি।

২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপে ২৮ নভেম্বর ১০০০ ইউপিতে ভোট হবে।

এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30