- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
» কানাইঘাট ৬নং সদর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত: ২৬. নভেম্বর. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাজের চৌধুরী শামীম বলেছেন, ক্ষমতাসীন সরকার একটি ফ্যাসিস্ট সরকার। মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে টালবাহানা করছে। দিনদিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কঠোর আন্দোলন ছাড়া এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জনতার মুক্তি নেই। এজন্য প্রয়োজন শক্তিশালী তৃণমুল।
তিনি বলেন, ঐক্যবদ্ধ শক্তিশালী তৃনমূল বিএনপি গঠনে কাউন্সিল একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সিলেট জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল তৃনমূল বিএনপিকে উজ্জীবিত করতে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তৃনমূল বিএনপিকে এগিয়ে নিতে পারলে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রুখে দেয়া সহজ হবে।
তিনি শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে, বিএনপি নেতা খসরুজ্জামান পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নিজাম উদ্দিনকে সভাপতি, নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
সম্মেলন শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিএনপি নেতা বদরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য, সাবেক সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী। বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল লতিফ, জসিম উদ্দিন, সাজ উদ্দিন সাজু, নিজাম উদ্দিন, আব্দুস শহীদ, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, ইকবালুর রহমান, মঞ্জুর আহমদ ও সুলেমান আহমদ প্রমুখ।
সর্বশেষ খবর
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী

