- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
» জেলা প্রশাসক বরাবরে সিলেট মহানগর বিএনপির স্মারকলিপি
প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত বিদেশ পাঠানোর দাবীতে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সিলেট মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় সিলেট মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। ২০১৮ সালের ষড়যন্ত্রমুলক একটি মামলার ফরমায়েসী রায়ে তাঁকে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে প্রেরণকালে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। দীর্ঘ কারাবাসের তিনি ক্রমাগত অসুস্থ হতে থাকেন। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে তার অসুস্থতার দিন দিন অবনতি ঘটছে। বর্তমানে তিনি শয্যাশায়ী। উন্নত সু-চিকিৎসার জন্য চিকিৎসকবৃন্দ তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে দ্রুত বিদেশ প্রেরণের নির্দেশ দিয়েছেন। বিএনপির দলীয় নেতাকর্মী ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আইন বিশেষজ্ঞগণ তাঁকে দ্রুত বিদেশ প্রেরণের দাবীতে স্বোচ্ছার রয়েছেন। প্রচলিত আইনে গুরুতর অসুস্থ একজন নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশ প্রেরণে আইনী কোন বাধা নেই বলে মত দিয়েছেন আইন বিশেষজ্ঞগণ। কিন্তু সরকার আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে টালবাহানা করছে।
এদিকে দিন দিন তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটছে। এমতাবস্থায় দ্রুততম সময়ের মধ্যে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশ পাঠানো না হলে যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিএনপির কেন্দ্রীয় সদস্য এডভোকেট হাদিয়াচৌধুরী মুন্নি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাউন্সিলার এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, যুগ্ম আহ্বায়ক নজিবুর রহমানগ নজিব, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সদস্য আব্দুর রহিম, আমির হোসেন, এডভোকেট আতিকুর রহমান সাবু, মকুল আহমদ মোর্শেদ, আক্তার রশিদ চৌধুরী, আফজাল উদ্দিন, শামীম মজুমদার, মাহবুব চৌধুরী, আবুল কালাম, সিলেট আইনজীবি ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী প্রমূখ।
সর্বশেষ খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

