সর্বশেষ

» সিলেট অনলাইন প্রেসক্লাবে প্রবাসী সাংবাদিক বেলাল বদরুল সংবর্ধিত

প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক::  বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য,দৈনিকসিলেটডটকমের বার্মিংহাম প্রতিনিধি, বিওন টিভির উপস্থাপক বেলাল বদরুলকে সংবর্ধনা দিয়েছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
সোমবার (২২ নভেম্বর সন্ধ্যায়) ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপত্বি করেন ক্লাব সভাপতি মুহিত চৌধুরী।
এসময় তিনি সাংবাদিক বেলাল বদরুলের কর্মময় জীবনের বিভিন্ন দিক তোলে ধরেন। মুহিত চৌধুরী বলেন, বেলাল বদরুল প্রবাসে থাকলেও তার হৃদয় জুড়ে রযেছে বাংলাদেশ। প্রবাসে আমাদের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তোলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করছেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, ক্লাব সদস্য আব্দুল হাসিব। আরো উপস্থিত ছিলেন, এম এ ওয়াহীদ চৌধুরী, আবু জাবের ও আব্দুল হান্নান।

বেলাল বদরুল তার বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবেকে আন্তরিক অভিনন্দন জানান এবং অনলাইন প্রেসক্লাবের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930